নারায়ণগঞ্জে দুই পুলিশকে মারধর, আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ০০:০৯আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০০:০৯

নারায়ণগঞ্জ শহরে দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (১৫ মার্চ) বিকালে শহরের উকিলপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

মারধরের শিকার দুজন হলেন- নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম। আটককৃত দুজন হলেন- অনিক (২৮) ও মিস্টার (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে শহরের উকিলপাড়া রেললাইনের পাশে টহলরত অবস্থায় নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম মাদক বিক্রি ও সেবনের দৃশ্য দেখতে পান। এ সময় তারা দৌড়ে গিয়ে দুজনে গাঁজাসহ আটক করেন। এ সময় তাদের সহযোগীরা এসে পুলিশের ওপর হামলা চালায় ও মারধর করে। এসআই মিজানুর রহমানের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা খানপুর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। রাতে অভিযান চালিয়ে অনিক ও মিস্টারকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান মাদকবিরোধী অভিযানে গেলে তার ওপর মাদক ব্যবসায়ীরা হামলা চালায় এবং মারধর করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’ 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম