গোপালগঞ্জে নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬, ০৩:০৪ আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৩:০৪

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নাশকতা মামলায় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী খানকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নায়েব আলী খান ওই গ্রামের মৃত সৈয়দ আলী খান ওরফে রাঙ্গা খানের ছেলে। বর্তমানে তিনি উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নায়েব আলী খান গত বছরের ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জের কর্মসূচি বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি সৃষ্টি করে। এতে যানবাহন চলাচলে বাধা দেওয়া নাশকতার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৫নং আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

গত ১৬ জুলাই এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ধারালো দা, করাত, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন সন্ধ্যায় কাশিয়ানী থানার এসআই আলীমুল হুদা জনি বাদী হয়ে একটি নাশকতা মামলা করেন। উক্ত মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
দোসায় মৃত ইঁদুরের অভিযোগে চাঁদা দাবি, বরিভালিতে উল্টো ফাঁদে নারী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি