দোকানে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি, ১০০ লিটার উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ১৯:৪৮আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৯:৪৮

মাদারীপুরের শিবচরে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি করায় এক দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের নদীর পাড় বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান অভিযানে নেতৃত্বে দেন। এ সময় ‘মেজবাহ স্টোর’ নামের একটি দোকানে পেট্রল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে দোকানে থাকা প্রায় ৪০ লিটার পেট্রল জব্দ করা হয়। এর আগে আরও দুটি দোকান থেকে প্রায় ৬০ লিটার পেট্রল জব্দ করা হয়। জব্দকৃত এসব পেট্রল পরে ন্যায্যমূল্যে মোটরসাইকেলসহ স্থানীয় যানবাহনের চালকদের কাছে বিক্রি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান বলেন, ‘আমরা প্রায় ১০০ লিটার পেট্রল উদ্ধার করেছি, যা ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। এ ছাড়া পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/ 
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
সর্বশেষ খবর
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল