ইরাক প্রবাসীদের জন্য সুখবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৬, ১৯:০৫ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৯:১৭

ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ উত্তীর্ণ বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে যে জরিমানা ধার্য হয়, তা ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৫ অক্টোবর সরকার এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বাগদাদের বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

দূতাবাস জানায়, আদেশ অনুযায়ী যেসব বিদেশি নাগরিক বৈধভাবে ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছেন, কিন্তু কোনও কারণে তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারেননি, অথবা সেগুলোকে রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেননি, এবং যাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে—তাদের ক্ষেত্রে ২০১১ সালের নির্দেশনা অনুযায়ী মোট বকেয়া জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে।

দূতাবাস বলছে, এই ছাড় পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোনও একটি রেসিডেন্সি অধিদফতরে যোগাযোগ করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য মোট বকেয়া জরিমানার কেবল ২৫ শতাংশ প্রদান করতে হবে।

/এসও/এপিএইচ/এমওএফ/  
সম্পর্কিত
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার
সৌদি আরবে ভিক্ষা করলে কী শাস্তি, প্রবাসীদের জন্যও রয়েছে যে আইন
সর্বশেষ খবর
সাইফ-পারভেজের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
সাইফ-পারভেজের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
ইরাকে জেদ থেকে কিছু করতে চায় বাংলাদেশ, সোনা জিতলে ৩ লাখ টাকা পুরস্কার 
ইরাকে জেদ থেকে কিছু করতে চায় বাংলাদেশ, সোনা জিতলে ৩ লাখ টাকা পুরস্কার 
কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান