‘ফ্যামিলি কার্ড’ নিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

ফরিদপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ২২:৪৩আপডেট : ২৭ মার্চ ২০২৬, ২২:৪৯

‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার কথা বলে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশব নগর গ্রামের কয়েকজন দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

ওই ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম। তিনি সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশব নগরের তমিজ উদ্দিনের ছেলে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম নামের ওই ব্যক্তি কেশবনগর এলাকার কয়েকজন হতদরিদ্রের কাছ থেকে জনপ্রতি সামর্থ্য অনুসারে সাতশ থেকে এক হাজার টাকা হাতিয়ে নেন। পরে তার কথাবার্তায় অসংলগ্নতা পেলে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের হট লাইন নম্বরে যোগাযোগ করেন স্থানীয় এবং ভুক্তভোগীরা। এরপর এমপির নির্দেশে হটলাইন নম্বর পরিচালনাকারীরা বিষয়টি খতিয়ে সত্যতা পেয়ে স্থানীয়দের সহায়তায় ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

অভিযুক্ত ব্যক্তি এ সময় অকপটে টাকা নেওয়ার কথা স্বীকার করেন। না বুঝেই তিনি অন্যায় করে ফেলেছেন দাবি করে অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, ‘আর কখনও এমন কাজ করবেন না।’ এ সময় নিঃশর্ত ক্ষমা চাইলে স্থানীয় লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম