গ্যারেজে ৯ হাজার ও বাসা বাড়িতে মিললো ৫ হাজার লিটার জ্বালানি তেল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৬, ১২:০৯আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১২:০৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি পৃথক অভিযানে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে পৃথকভাবে দুই মাস ও একমাস করে কারাদণ্ডসহ জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপোর পাশে একটি অটোরিকশার গ্যারেজ থেকে ৯ হাজার ১০০ লিটার ডিজেল ও দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মেঘনা ডিপো সংলগ্ন বাসস্ট্যান্ড রোড এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে চার হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।

এ অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান।

বুধবার (১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান বাংলা ট্রিবিউন কে বলেন, গোপন সংবাদের  ভিত্তিতে জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়ন দুটি পৃথক অভিযানে যথাক্রমে ৯ হাজার ১০০ লিটার ও চার হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপোর পাশে একটি অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে ৯ হাজার ১০০ লিটার অবৈধভাবে মজুত করে রাখা ডিজেল জব্দ করা হয়। এই ডিজেলের দায়িত্বে ছিলেন সিফাত গাজী নামে এক ব্যক্তি, তিনি কোনও সদুত্তর দিতে না পারায় তাকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ছয় হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

তিনি বলেন, পরে সিদ্ধিরগঞ্জের মেঘনা ডিপো সংলগ্ন বাসস্ট্যান্ড রোড এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে চার হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নাসিরকে (৫০) আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম