গাজীপুরে বস্তিতে আগুন লেগে ৪০ ঘর পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৬, ২২:০১আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ২২:০১

গাজীপুরের টঙ্গীর মিলগেট (নামাপাড়া) বস্তিতে আগুন লেগে ৪০টি ঘর পুড়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে। ‎স্থানীয় লোকজন জানান, সন্ধ্যায় হঠাৎ করে বস্তির একটি ঘরে আগুন জ্বলতে দেখেন তারা। মুহূর্তেই আগুন বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। 

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩-এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, ‌‘খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বস্তির ৪০টি ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়েছেন এমন কোনও খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।’

/এএম/ 
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী