শীতলক্ষ্যায় ভাসছিল যুবকের অর্ধগলিত লাশ

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৬আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকার কার্নিভাল ক্রু ঘাট সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৫-২৬ হবে। তবে পরিচয় জানা যায়নি।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাটের পাশে নদীতে একটি লাশ ভাসতে দেখতে পান স্থানীয় লোকজন। সেটির অবস্থা অস্বাভাবিক হওয়ায় তারা কাছে গিয়ে নিশ্চিত হন এটি একটি মানুষের দেহ। পরে দ্রুত বিষয়টি ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়িতে জানানো হয়।

খবর পেয়ে ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নদী থেকে লাশটি উদ্ধার করে। লাশটি ছিল অর্ধগলিত অবস্থায়, যার শরীরের বিভিন্ন অংশ পচে গলে গেছে এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন বলেন, ‌‌‘লাশ অর্ধগলিত। দেখে ধারণা করা হচ্ছে অন্তত চার-পাঁচ দিন আগে পানিতে ফেলা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কারণে মৃত্যু, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ বিভিন্ন দিক বিবেচনা করে কাজ করছে। পিবিআইকে জানানো হয়েছে। এ ছাড়া আশপাশের থানাগুলোতেও কোনও নিখোঁজ ব্যক্তির তথ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

/এএম/ 
সম্পর্কিত
নিখোঁজের চার দিন পর খালে মিললো বৃদ্ধার লাশ
স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৫অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ