ধামরাইয়ে এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

সাভার (ঢাকা) প্রতিনিধি 
১১ এপ্রিল ২০২৬, ০২:০২আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০২:০২

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তর কমিটির আত্মপ্রকাশ ও উপজেলা প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

দলীয় সূত্র জানায়, নবগঠিত ঢাকা জেলা উত্তর কমিটির উদ্যোগে কালামপুরে একটি নতুন কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে ধামরাই উপজেলা শাখার একটি পক্ষ সেখানে উপস্থিত হলে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নবগঠিত ঢাকা জেলা উত্তর কমিটির আহ্বায়ক নাবিলা তাসনিদ অভিযোগ করে বলেন, “কমিটি আত্মপ্রকাশের কারণে অনেকের ‘জুলাই ব্যবসা’ বন্ধ হয়ে যাবে। সেই ক্ষোভ থেকেই তারা এই হামলা চালিয়েছে। যারা জুলাই শহীদদের পরিবারের ওপর এবং সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, এনসিপি তাদের সমর্থন করে না।” এ ঘটনায় তাদের পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। 

অপরদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন বলেন, “স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কোনও আলোচনা না করেই ঢাকা জেলা উত্তর কমিটি গঠন করা হয়েছে। ঢুলিভিটা এলাকায় ১৬ মাস ধরে দলীয় কার্যালয় থাকা সত্ত্বেও কেন নতুন কার্যালয় করা হচ্ছে, তা জানতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়।” এই সংঘর্ষে তিনিসহ ৯ জন আহত হয়েছেন বলে দাবি করেন। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, এনসিপির দুই পক্ষের মধ্যে মারধরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

/এসটি/ 
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি