চৈত্র-সংক্রান্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভেলা বাইচ, পুরস্কার হাঁস-মুরগি

জাবি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ১৯:১৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ২১:৩৩

চৈত্র-সংক্রান্তি ১৪৩২ উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রঙপুকুরে এ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হল থেকে দুই জন করে সদস্য নিয়ে গঠিত ১১টি দল এতে অংশ নেয়।

আয়োজকরা জানান, এই আয়োজন কেবল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাংলা সংস্কৃতি ও গ্রামবাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস। তাদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় শহীদ সালাম-বরকত হল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নবাব সলিমুল্লাহ হল দ্বিতীয় ও এএফএম কামালউদ্দিন হল তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিন হলের প্রতিনিধিদের মধ্যে পুরস্কার হিসেবে যথাক্রমে রাজহাঁস, মুরগি ও একজোড়া কবুতর প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। তিনি বলেন, এই ভেলা বাইচ প্রতিযোগিতা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে। এমন সৃজনশীল উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে তরুণ প্রজন্ম যে আন্তরিকভাবে কাজ করছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। এ ধরনের আয়োজনের মাধ্যমে হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার সম্ভব।

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, অংশগ্রহণকারী হলগুলোর আন্তরিকতা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণেই আয়োজনটি সফল হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী