টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৮ এপ্রিল) সকালে সদর উপজেলার ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রসুলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শহর আলী (২৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লালমনিরহাট জেলার নিকশেখসিন্ধু গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম জানান, সকালে সাড়ে ৬ টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক রসুলপুর এলাকার উৎসব ফিলিং স্টেশনের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন। আহত হন আরও চার আরোহী। আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজন মারা যায়।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
/এফএস/








