আ.লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ২০:১৪ আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ২০:১৪

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর চার ঘণ্টা পরই তার মায়েরও মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে মারা যান আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীন। মা-ছেলের এমন মৃত্যুতে সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামে নেমেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে মারা যান আলতাফ উদ্দিন শাহীন (৫৩)। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর চার ঘণ্টার মাথায় রবিবার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে মারা যান তার মা জুবাইদা মনি (৮০)।

শাহীন সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। পরিবারের সদস্যরা জানান, সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরেই মায়েরও মৃত্যু হয়েছে।

শাহীনের ছোট ভাই মোস্তফা কামাল বলেন, ‘আমার মা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ভাইয়ের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। সেই শোক সহ্য করতে পারেননি। এজন্য মৃত্যু হয়েছে।’

শাহীনের আত্মীয় শাহ আলম জানান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। এজন্য গাজীপুরে বসবাস করতেন। মাঝেমধ্যে মাকে দেখতে বাড়িতে আসতেন।

সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘চার ঘণ্টার ব্যবধানে মা-ছেলে মারা গেছেন। ঘটনাটি মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমার জীবনে কখনও এমন ঘটনার সাক্ষী হইনি। আজ হলাম।’

চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। দায়িত্ব পালনের সময় বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে স্বর্ণপদক পান। তিনি গাজীপুরে বসবাস করতেন। সুযোগ পেলেই মাকে দেখতে আসতেন। শনিবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে গাজীপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।’

/এএম/ 
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি