অটোরিকশায় দুই ছাত্রীকে যৌন হয়রানি, চালক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ১৭:২৮ আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৭:৩৫

রাজবাড়ীর গোয়ালন্দে ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক অটোরিকশার চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে গোয়ালন্দ বাজারের আড়ৎপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার চালকের নাম মজনু মিয়া (৩৮)। তিনি গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। ওই দিন রাত ৮টার দিকে ভুক্তভোগী এক ছাত্রীর অভিভাবক থানায় মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই দুই ছাত্রী শহরের একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মঙ্গলবার বিকালে স্কুল শেষে বাড়ি যাওয়ার জন্য স্কুলের সামনে থেকে মজনু মিয়ার অটোরিকশায় ওঠে। আড়ৎপট্টি এলাকায় পৌঁছালে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় চালক অটোরিকশার পর্দা আটকে রাস্তার এক পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখেন। কিছুক্ষণ পর ছাত্রীদের জড়িয়ে ধরে যৌন হয়রানি করেন। ছাত্রীরা নিজেদের রক্ষায় বৃষ্টির মধ্যে রিকশা থেকে নেমে পড়ে। পরে অন্য গাড়িতে বাড়ি পৌঁছে অভিভাবকদের বিষয়টি জানায়। অভিভাবকরা স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যায় গোয়ালন্দ বাজার থেকে ওই চালককে আটক করে থানায় সোপর্দ করেন।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় এক অভিভাবক নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’ 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি