পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত পাঁচ, গ্রেফতার ৭

গাজীপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ১৪:১০ আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৪:২৪

গাজীপুরের টঙ্গীতে একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। তাদের হামলায় চার পুলিশসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নিজেদের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে চারটি সাউন্ড গ্রেনেড ছুড়েছে। অভিযানে সাত জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি (আমতলী) কেরানীরটেক এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে হামলার ঘটনা ঘটে।

মাদক ব্যবসায়ীদের মারধরে গোয়েন্দা (ডিবি) পুলিশের আহত সদস্যরা হলেন- এএসআই নুরে আলম, কনস্টেবল আরিফুল ইসলাম, কনস্টেবল রাকিবুল ইসলাম ও নারী কনস্টেবল জাহানারা বেগম। তাদেরকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আটকরা হলেন- শাহীন (৩৬), সোহেল (২৮), রায়হান (১৯), রওশন আরা (৩০), সুমি আক্তার (২৪), নুরজাহান (৫৩) ও বিউটি আক্তার (৫৬)। এ ঘটনায় একাধিক মাদক মামলার আসামি পলাতক রুনা আক্তার রুনা বেগমসহ (৩৮) অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত পৌণে ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা (ডিবি-উত্তর ও দক্ষিণ) বিভাগের একটি দল টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি (আমতলী) কেরানীরটেক এলাকায় মাদক উদ্ধার যৌথ অভিযানে যায়। একাধিক মাদক মামলার আসামি রুনা আক্তারের বাসার সামনে উপস্থিত হলে আসামিরা চিৎকার করে আরও লোকজন জড়ো করে গোয়েন্দা পুলিশের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারটি ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। তাদের হামলায় চার পুলিশসহ পাঁচ জন আহত আহত হয়। পুলিশের ধাওয়া করে সাত জনকে আটক করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে আসে। মাদক মামলার আসামি রুনা আক্তারসহ অন্যরা দৌড়ে পালিয়ে যায়।

/এফআর/
সম্পর্কিত
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০
পূজা নিয়ে কেউ কেউ অপপ্রচার চালানোর চেষ্টা করছে, পুলিশ সজাগ রয়েছে: আইজিপি
‘পুলিশ ইকুইপ্ট নয়, নিরাপত্তার স্বার্থে অস্ত্র হাতে রেখেছিলাম’
সর্বশেষ খবর
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
মঙ্গলের ‘চাঁদ’ থেকে গুঁড়ো পাথর আনতে জাপানের ঐতিহাসিক অভিযান
মঙ্গলের ‘চাঁদ’ থেকে গুঁড়ো পাথর আনতে জাপানের ঐতিহাসিক অভিযান
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন