নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ মিললো কলা বাগানে

ফরিদপুর প্রতিনিধি
০১ মে ২০২৬, ০২:১১ আপডেট : ০১ মে ২০২৬, ০২:১১

ফরিদপুরের সদর উপজেলায় সাতদিন নিখোঁজ থাকার পর সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা রেল স্টেশন সংলগ্ন কলা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম কবিতা আক্তার। সে ওই ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা বাকা বিশ্বাসের মেয়ে। পাঁচ বোনের মধ্যে কবিতা সকলের ছোট। শিশুটি বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তো।

গত ২৪ এপ্রিল সন্ধ্যা থেকে কবিতা নিখোঁজ ছিল। এ ঘটনায় শিশুটির মা তাহমিনা বেগম গত ২৫ এপ্রিল ফরিদপুর কোতয়ালী তানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে লাশটি প্রথম দেখাতে পান ওই এলাকার বাসিন্দা সোনা শেখ ও দুলাল মিয়া নামে দুই শ্রমিক। তারা কলা বাগানে পড়ে যাওয়া একটি গাছ অপসারণ করতে গিয়ে প্রথমে দুর্গন্ধ এবং তার সূত্র ধরে লাশটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানান। 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের পরনে কোনও পোশাক ছিল না। ওই শিশুটির সালোয়ার দিয়ে মুখ বাধা ছিল। মরদেহটি উপুড় করা অবস্থায় পড়ে ছিল।

গেরদা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকারিয়া খান বলেন, “সাড়ে ৯টার দিকে শ্রমিকরা ওই বাগানে কাজ করতে যায়। একটি কলাগাছ পড়ে ছিল। সেটি অপসারণ করতে গিয়ে গন্ধ পান। পরে লাশটি দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি পুলিশে খবর দেয়। এরপর নিখোঁজ শিশুর মা ও বাবা ঘটনাস্থলে এসে শিশুটিকে শনাক্ত করেন।”

ফরিদপুর কোতয়ালী থানার এসআই পীযূষ কান্তি হালদার বলেন, “মরদেহটি পচে বিকৃত হয়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, যেদিন শিশুটি নিখোঁজ হয় ওই দিনই তাকে হত্যা করা হয়েছে।”

কোতয়ালী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।”

/এবিএম/
সম্পর্কিত
ঘর থেকে বাবা ও যমজ দুই মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
রাজধানীর একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
সর্বশেষ খবর
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো’
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো’
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনের ইঞ্জিনে আগুন: গঠিত হলো তদন্ত কমিটি
ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনের ইঞ্জিনে আগুন: গঠিত হলো তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম