‘বহু মানুষকে চাপা দেওয়ার’ গুজব ছড়িয়ে ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
০৩ মে ২০২৬, ০৯:৪৫ আপডেট : ০৩ মে ২০২৬, ০৯:৪৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনার ‘গুজব রটিয়ে’ এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২ মে) নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হান্নান শেখ (৩৫) বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সালথা বাজার থেকে রসুলপুর এলাকার সরু সড়ক দিয়ে বেপরোয়া গতিতে ফরিদপুরের দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথে গট্টি ও রসুলপুরসহ আশপাশের এলাকায় কয়েকজন পথচারীকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে কমপক্ষে সাত জন আহত হন।

এ ঘটনার পর ‘ট্রাকটি বহু মানুষকে চাপা দিয়েছে’- এমন গুজব ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পরে স্থানীয়রা মোটরসাইকেলে ধাওয়া দিয়ে ট্রাকটিকে বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় আটকে ফেলে। এ সময় ট্রাকটি একটি দোকানে ধাক্কা দেয়। এরপর উত্তেজিত জনতা চালক এবং চালকের দুই সহকারীকে (হেলপার) মারধর করে এবং ট্রাকটি ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা চালক হান্নান শেখকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকের দুই হেলপার নাঈম (২২) ও আল-আমিন (২৫) হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া স্থানীয় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর শনিবার নিহতের বাড়িতে শোকের মাতম দেখা যায়।

পরিবারের সদস্যরা জানান, হান্নান শেখ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। তাদের দুই বছরের একটি কন্যাসন্তান দাদা-দাদির কাছে থাকে।

নিহতের বাবা শাহিদ শেখ বলেন, ছেলে যদি দোষ করে থাকে, তাকে আইনের হাতে তুলে দেওয়া যেত। কিন্তু গুজব ছড়িয়ে পিটিয়ে মারা হলো।

নিহতের মা নার্গিস বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, মা ২১ দিনের শিশুটিকে রেখে চলে গেছে, এখন বাপও নাই। আমার মোসলেমার কেউ রইলো না। আমি মরে গেলে এই বাচ্চার কী হবে?

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি