দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
১০ মে ২০২৬, ১৬:১৪ আপডেট : ১০ মে ২০২৬, ১৬:৪১

দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে সুমন (৩৫) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকালে আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা গুলি চালিয়ে তাকে হত্যা করে।

নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। শনিবার স্থানীয় সময় বিকালে আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। সুমন তিন বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেছিলেন। তার দুই বছর বয়সী ছেলে সন্তান রয়েছে।

এদিকে, সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে আহাজারি।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি জানতে পেরে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের লাশ বাংলাদেশে আনার ক্ষেত্রে তার পরিবারকে সহযোগিতা করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি