‘ভুলে’ জলাতঙ্কের টিকা দেওয়া শিশুটি কেমন আছে

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ মে ২০২৬, ১৯:১১আপডেট : ১৪ মে ২০২৬, ২০:০১

টাঙ্গাইলের ভূঞাপুরে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের দুই ডোজ টিকা দেওয়া শিশুটি সুস্থ আছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকালে সুস্থতার কথা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন শিশুটির বাবা ফারুক আহমেদ।

তিনি বলেন, ‌‘আমার সন্তান এখন সুস্থ আছে। টিকা দেওয়ার পর থেকে কোনও সমস্যা হয়নি। আজ দুপুরে সন্তানের খোঁজখবর নেওয়ার জন্য জেলা সিভিল সার্জনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন।’

দুপুরে জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু শিশুটির শারীরিক খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান। এ সময় তার সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদসহ আরও কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন। 

সিভিল সার্জন বলেন, ‘শিশুটির শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য তাদের বাড়িতে গেলাম। শিশুটি সুস্থ আছে। কোনও সমস্যা নেই। ভুলক্রমে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের দুই ডোজ টিকা দেওয়া হয়েছিল। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।’ 

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম শিশুটিকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের দুই ডোজ টিকা দেন। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়।

শিশুটির বাবা বলেন, ‘নিয়মিত টিকা দেওয়ার জন্য আমার সন্তানকে ওই দিন প্রথম হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে নিয়মিত বিসিজির টিকার পরিবর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ভুলক্রমে জলাতঙ্কের টিকা দেন। এ নিয়ে তখন আমরা প্রতিবাদ করলে খারাপ আচরণ করেন।’

শিশুটির পরিবার জানায়, এক মাস বয়সী ফাতিহাকে নিয়মিত টিকা দিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মা। সেখানে টিকা দেওয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলামের। কিন্তু তিনি উপস্থিত না থাকায় পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুমকে ডেকে আনেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান আজাদ। এ সময় কাইয়ুম শিশুটিকে দুই ডোজ কুকুরের র‍্যাবিস ভ্যাকসিন প্রয়োগ করেন।

ঘটনার পর এ বিষয়ে স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেছিলেন, ‘ভুল করে হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। এটি অনিচ্ছাকৃত ভুল। আমি ভুলে এটি করে ফেলেছি। এজন্য দুঃখিত।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, ‘ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত। মোহাম্মদ কাইয়ুম অবসরে চলে গেছেন। টিকা কার্যক্রম চালানোর জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। আরও সতর্ক হওয়া দরকার ছিল আমাদের। তবে এই টিকা দেওয়ায় কোনও সমস্যা হবে না।’

/এএম/ 
সম্পর্কিত
কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না
​সারা দেশে আজ থেকে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু
দেশব্যাপী ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন আজ
সর্বশেষ খবর
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল