ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
২৯ মে ২০২৬, ২১:৪১ আপডেট : ২৯ মে ২০২৬, ২১:৪১

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩০ শিশু। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।

মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার রেজাউল হোসেনের ৯ মাস বয়সী ছেলে আয়ান এবং ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি এলাকার মোহাম্মদ কামরুল ইসলামের তিন মাস বয়সী ছেলে আব্দুল্লাহ। তারা দুই জনই ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিভাবকদের আতঙ্কিত না হয়ে দ্রুত শিশুকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একই সঙ্গে টিকাদান কর্মসূচির আওতায় সব শিশুকে আনতে হবে।

ফরিদপুরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুল্লাহ সায়াদ জানান, আক্রান্ত শিশুদের অনেকেই জ্বর, শরীরে লালচে দানা, শ্বাসকষ্ট ও দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছে। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে আনার কারণে জটিলতা বাড়ছে।

এদিকে হামের বিস্তার রোধে জেলা স্বাস্থ্য বিভাগ সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে। বিভিন্ন এলাকায় টিকাদান ও প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/এফআর/
সম্পর্কিত
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪২
হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
সর্বশেষ খবর
ইতালিতে আংটি না পেয়ে উদয়পুরে রাশমিকাকে বিয়ের প্রস্তাব বিজয়ের
ইতালিতে আংটি না পেয়ে উদয়পুরে রাশমিকাকে বিয়ের প্রস্তাব বিজয়ের
আজ আফগানিস্তানকে হারিয়েও বিদায় নিতে পারে বাংলাদেশ!
আজ আফগানিস্তানকে হারিয়েও বিদায় নিতে পারে বাংলাদেশ!
খেলাচ্ছলে শেখা ও চিন্তার আনন্দের দিন মনন উদ্‌যাপন দিবস
খেলাচ্ছলে শেখা ও চিন্তার আনন্দের দিন মনন উদ্‌যাপন দিবস
২০২৬ সালে ব্যবসার প্রসারে যেভাবে কাজে লাগাবেন সোশ্যাল মিডিয়া  
২০২৬ সালে ব্যবসার প্রসারে যেভাবে কাজে লাগাবেন সোশ্যাল মিডিয়া  
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী