টাঙ্গাইলে ১৪৪ ধারা ভঙ্গ করে দুই গ্রামবাসীর সংঘর্ষ 

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ জুন ২০২৬, ১৭:৩৫ আপডেট : ০৫ জুন ২০২৬, ১৭:৩৫

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলপেচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের সংঘর্ষের ঘটনায় জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নলীন বাজার ও জগৎকুড়া এলাকায় নতুন করে সহিংসতার ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে বৃহস্পতিবার বিকালে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের কালাম তালুকদার (৬৫) নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন। সংঘর্ষ চলাকালে ১১টি বাড়িতে অগ্নিসংযোগ এবং গরু-বাছুর, গোলার ধান ও গৃহস্থালি মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার রাতে একটি ব্যাটারিচালিত অটোগাড়িতে মাইকিং করে লোকজনকে অস্ত্রসহ নলীন বাজারে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন শুক্রবার সকাল ৬টা থেকে ১৪৪ ধারা জারি করে। তবে স্থানীয়দের দাবি, ওই আদেশ কার্যকরের পরও নতুন করে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গোপালপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি