সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ১৭

সুনামগঞ্জ প্রতিনিধি 
২১ নভেম্বর ২০২৬, ২১:৫৩ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২১:৫৩

সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে দিরাই পৌরসভার ঘাগটিয়া ও সরমঙ্গল ইউনিয়নের চিতলিয়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ঘাগটিয়া গ্রামের নয়ন মিয়া (২০), সুমন (২২), তাহির মিয়া (১৪) ও তাজুল ইসলাম (৩৮) এবং চিতলিয়া গ্রামের সেতু চৌধুরী (৪০), নকুল দাস (৪৮), বিপলু (২৮), ইন্দ্রজিত (৩০), ফুলকান্ত (৫০), জগৎজ্যোতি (৪৫), হেমেন্দ্র দাস (৬০), জয় দেব দাস (৯০), আউলা চরন দাস (৬০), রতন দাস (৬৫), বিরাজ দাস (২৮), কালি কৃষ্ণ (৫৪) ও ব্রজবাসী (৪৫) রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঘাগটিয়া গ্রামের ৪-৫ জন ব্যক্তি চিতলিয়া গ্রামের একটি জলাশয় দখলের উদ্দেশে সেখানে যান। এ সময় জলাশয়ের পাড়ে ঘর নির্মাণের উদ্যোগ নিলে চিতলিয়া গ্রামের বাসিন্দারা বাধা দেন। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়।

এর জের ধরে শনিবার সকালে চিতলিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা ঘাগটিয়া গ্রামের পাশ দিয়ে বাজারে যাওয়ার সময় বাধার মুখে পড়েন। ঘাগটিয়া গ্রামের কয়েকজন তাদের বাজারে যেতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই গ্রামের অন্তত ১৭ জন আহত হন।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার প্রশান্ত দাস তালুকদার জানান, সংঘর্ষে গুরুতর আহত তাজুল ইসলাম ও সেতু চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এখনও কোনও পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন নিউইয়র্কের মেয়র মামদানি
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
সর্বশেষ খবর
শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা
শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা
শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩
শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩
‌‘বিশ্বে ভ্রাতৃত্ব সুদৃঢ় করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই’
‌‘বিশ্বে ভ্রাতৃত্ব সুদৃঢ় করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই’
রাজস্থানের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জয়জয়কার, কোণঠাসা বিজেপি
রাজস্থানের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জয়জয়কার, কোণঠাসা বিজেপি
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন