কার্গো জাহাজের ধাক্কায় লবণ বোঝাই জাহাজডুবি

শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৬, ২২:২৭আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ২২:২৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লবনসহ একটি জাহাজডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক সুকানি রশিদ মিয়ার (৪৮)   লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ৮টায় শীতলক্ষ্যা নদীতে তার লাশ ভেসে উঠে। রশিদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের বাসিন্দা।
ডুবে যাওয়া লবণ বোঝাই জাহাজের সারেং আলতাফ হোসেন জানান, গত শুক্রবার রাতে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ২৫০ টন অপরিশোধিত লবণ বোঝাই করে তাদের “এমভি জাহেদা” চট্রগ্রামের বাশঁখালী থেকে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার ত্রিস্টাল সল্ট মিলের পথে রওয়ানা দেয়। লবণ বোঝাই কাঠের জাহাজটি শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা অতিক্রম করার পথে স্থানীয় সিটি ওয়েল মিলের নিজস্ব কার্গো জাহাজ ‘এমভি সিটি-৩৪’ তাদের জাহাজে সরাসরি এসে ধাক্কা মারে। এতে লবণ বোঝাই জাহাজটিসহ জাহাজে থাকা ৮ নাবিক-শ্রমিক শীতলক্ষ্যা নদীর পানিতে ডুবে যায়।

পরে ডুবে যাওয়া লোকজন সাঁতরিয়ে বিভিন্ন এলাকা থেকে উঠে গেলেও রবিবার দুপুরে সুকানি রশিদ মিয়াকে পাওয়া যায়নি। পরে রাত ৮টার দিকে তার ভেসে যাওয়া লাশ সনাক্ত করা হয়।

ফায়ার সার্ভিস হেড কোয়ার্টারের স্টেশন অফিসার সারোয়ার খান জানান, রবিবার বিকাল ৩টায় ডুবে যাওয়া জাহাজটির অবস্থান সনাক্ত করা গেছে। তবে জাহাজটি উদ্ধারের জন্য আরও সময় লাগবে।

রূপগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক