ছাত্রকে নিয়ে গেলো জঙ্গলে, ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০২৬, ১৬:২৮ আপডেট : ১১ জুন ২০২৬, ১৬:২৮

মুন্সীগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে শিক্ষার্থীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার পশ্চিম সোনারং গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক হাফেজ লোকমান হোসেন পলাতক রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক বৃহস্পতিবার দুপুরে তার মাদ্রাসার শিক্ষার্থীকে উপজেলার পশ্চিম সোনারং এলাকায় জনৈক বারেক মিয়ার বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিক্ষার্থী আপত্তি জানালে শিক্ষক ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীর গলায় ও হাতে উপর্যুপরি আঘাত করে। এতে শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে টংগীবাড়ি থানার ওসি মোহাম্মদ শামিম জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে ইতিমধ্যেই মাঠে নেমেছে পুলিশ।

অভিযুক্ত লোকমান হোসেন ভোলা জেলার চরফ্যাশন এলাকার ইসলাম আলীর ছেলে। সে টংগীবাড়ী সোনারং পুরাতন জামে মসজিদে ইমামতির পাশাপাশি টংগীবাড়ী খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসায় শিক্ষকতা করে।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি