প্রাইভেটকার পুকুরে পড়ে শিশুসন্তানের মৃত্যু, হাসপাতালে মা

রাজবাড়ী প্রতিনিধি 
১৩ জুন ২০২৬, ০২:১৬আপডেট : ১৩ জুন ২০২৬, ০২:১৬

রাজবাড়ীর কালুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিয়ে পুকুরে পড়ে গেছে। এতে প্রাইভেটকারে থাকা আদভিক (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মাসহ আরও পাঁচ জন। 

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাংশার কলেজ মোড় ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদভিক প্রাইভেটকারে থাকা থাকা ফরিদপুরের জৌতি খেতানের সন্তান। 

আহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ব্যবসায়ী অর্জুন খেতানের পুত্রবধূ জৌতি খেতান (৩২), ফরিদপুর কোতোয়ালি থানার চাঁদপুর এলাকার সুভাষের ছেলে মহাদেব (২৫), রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের পারডেমনামারা বাগলী বাজার এলাকার মো. সুয়াদ (৩৭), নেহেরীপাড়া এলাকার আলিমুদ্দিনের সেলিনা (৫০) ও কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মহিষকুটিয়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসলাম মণ্ডল (৫০)।

পাংশা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটি জয়পুরহাট থেকে রাজবাড়ীর দিকে আসছিল। অপরদিকে ইজিবাইকটি রাজবাড়ী থেকে পাংশামুখী আসলে কলেজ মোড় এলাকায় সেটিকে ধাক্কা দেয় প্রাইভেটকার। এ সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। 

ইজিবাইকচালক জানান, তার সামনে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিয়ে প্রাইভেটকারটি ইজিবাইকেও ধাক্কা দেয়। পরে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং তিন যাত্রী আহত হন। 

এর মধ্যে প্রাইভেটকারে থাকা গুরুতর আহত জৌতি খেতান, মহাদেব ও সেলিনাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। 

দুর্ঘটনার পর প্রাইভেটকারচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পাংশা হাইওয়ে থানা পুলিশ। নিহত শিশুটি জৌতি খেতানের। তিনি প্রাইভেটকারে করে তার বাবার বাড়ি জয়পুরহাট থেকে শ্বশুরবাড়ি অম্বিকাপুরে ফিরছিলেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
মার্চেন্ট পাওয়ারের বিদ্যুতের দাম ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ
মার্চেন্ট পাওয়ারের বিদ্যুতের দাম ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল