এক শতাব্দীরও বেশি সময়ের দ্বৈরথ, এল ক্লাসিকোর উত্তাপ এবারও তুঙ্গে

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ১০:০০ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১০:০০

ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত দ্বৈরথগুলোর একটি এল ক্লাসিকো। একদিকে বার্সেলোনা, অন্যদিকে রিয়াল মাদ্রিদ। দুই দলের লড়াই মানে মাঠে উত্তেজনা, উন্মাদনা। এক শতাব্দীরও বেশি সময় ধরে চলা এই প্রতিদ্বন্দ্বিতা এবারও রোমাঞ্চ ছড়াতে প্রস্তুত। রবিবার রাতে ন্যু ক্যাম্পে আবারও মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। শুধু মাঠের জয় নয়, মর্যাদার লড়াইয়েও একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য থাকবে দুই দলের।

এবার জেনে নেওয়া যাক এর ইতিহাস। এল ক্লাসিকোর ইতিহাস শুরু সেই ১৯০২ সালে। ওই বছরের ১৩ মে মাদ্রিদের লা কাস্তেয়ানা হিপোড্রোমে কোপা দে লা করোনাসিওনের ম্যাচে প্রথমবার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতাটি ছিল বর্তমান কোপা দেল রের অতীত টুর্নামেন্ট। প্রথম দেখাতেই ৩-১ গোলের জয় পেয়েছিল বার্সেলোনা।

এরপর আরও ছয়বার মুখোমুখি হওয়ার পর ১৯২৯ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথমবার স্প্যানিশ লা লিগায় একে অপরের বিপক্ষে খেলেছিল দুই দল। রাফায়েল মোরেরার জোড়া গোলে সেদিন ২-১ ব্যবধানে জিতেছিল রিয়াল মাদ্রিদ। একই বছর স্পেনের শীর্ষ ফুটবল লিগের যাত্রা শুরু হওয়ায় দুই দলের প্রতিদ্বন্দ্বিতায় যোগ হয় নতুন মাত্রা।

‘এল ক্লাসিকো’ শব্দটির অর্থ স্প্যানিশ ভাষায় ‘দ্য ক্ল্যাসিক’। ষাটের দশকে স্থানীয় একটি সংবাদপত্রে প্রথম এই নাম ব্যবহৃত হয়। তবে তার অনেক আগেই দুই দলের লড়াই ফুটবল বিশ্বের অন্যতম বড় দ্বৈরথ হিসেবে পরিচিতি পেয়ে যায়।

গত দুই দশকে এই প্রতিদ্বন্দ্বিতা আরও রোমাঞ্চকর হয়ে ওঠে পেপ গার্দিওলা ও হোসে মরিনহোর ডাগআউটের লড়াই এবং মাঠে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথে। সময়ের সঙ্গে খেলোয়াড় ও কোচ বদলেছে, কিন্তু দুই দলের লড়াইয়ের উত্তাপ কমেনি।

এল ক্লাসিকোর প্রতিদ্বন্দ্বিতা অবশ্য শুধু ফুটবলে সীমাবদ্ধ নয়। স্পেনের দুই বৃহত্তম শহর মাদ্রিদ ও বার্সেলোনার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যবধানও এই বৈরিতাকে প্রভাবিত করেছে। ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত বার্সেলোনা দীর্ঘদিন ধরে কাতালান পরিচয় ও স্বাধীনতাকামী চেতনার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে এসেছে। অন্যদিকে, ১৯০২ সালে প্রতিষ্ঠিত রিয়াল মাদ্রিদকে অনেক সময় স্প্যানিশ জাতীয়তাবাদের প্রতীক হিসেবে দেখা হয়েছে।

বিশেষ করে ১৯৩০-এর দশকে দুই অঞ্চলের রাজনৈতিক বিভাজন আরও গভীর হয়ে ওঠে। সময়ের সঙ্গে দুই ক্লাবের বিরোধ মাঠের লড়াই ছাড়িয়ে ক্লাবের নেতৃত্ব নির্বাচন ও বিভিন্ন প্রশাসনিক ইস্যুতেও প্রভাব ফেলেছে।

মাঠের পরিসংখ্যানেও দুই দলের লড়াই বেশ জমজমাট। সামগ্রিক মুখোমুখি লড়াইয়ে দুই দলই জিতেছে ১০৬টি করে ম্যাচ, ড্র হয়েছে ৫২টি। অর্থাৎ ঐতিহাসিক হিসাবেও এখন সমানে সমান বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

গত পাঁচ বছরের এল ক্লাসিকোর হিসাবেও ব্যবধান সামান্য। এই সময়ে বার্সেলোনা জিতেছে ১০টি ম্যাচ, রিয়ালের জয় ৯টিতে। আর সর্বশেষ ১০ লড়াইয়ে বার্সেলোনার জয় ছয়টি, রিয়ালের চারটি।

তবে এবারের ম্যাচে এগিয়ে থেকে মাঠে নামছে বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগায় নিজেদের প্রথম ৯ ম্যাচের সব কটিতেই জিতেছে তারা। অন্যদিকে, দুটি ম্যাচে হেরে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে তারা।

রবিবারের ম্যাচে জিতলে টানা দ্বিতীয়বারের মতো এল ক্লাসিকোয় জয় পাবে বার্সেলোনা। গত ১০ মে সর্বশেষ লড়াইয়ে ২-০ গোলে জিতেছিল কাতালান ক্লাবটি। সেই জয় ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। তাতে লা লিগার শিরোপা ধরে রাখে বার্সেলোনা। 

 

/এফআইআর/
সম্পর্কিত
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
দাঙ্গা-লুটপাটে উত্তাল ফ্রান্স, পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে যা জানা গেলো
বার্সেলোনাকে হারানোর ছক কষছেন এনরিকে
সর্বশেষ খবর
কমেছে সবজির দাম, মাছ-মাংসের দাম অপরিবর্তিত
কমেছে সবজির দাম, মাছ-মাংসের দাম অপরিবর্তিত
‘কার সঙ্গে আলোচনা করছি বুঝতে ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে’
‘কার সঙ্গে আলোচনা করছি বুঝতে ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে’
সাঈদীর মামলার বাদীকে গোপনে ‘গার্ড অব অনার’, রাতে কবর খুঁড়ে দাফন করলেন স্ত্রী-মেয়ে-বোন
সাঈদীর মামলার বাদীকে গোপনে ‘গার্ড অব অনার’, রাতে কবর খুঁড়ে দাফন করলেন স্ত্রী-মেয়ে-বোন
মেঘের কোলে হারানো ইনকাদের বিস্ময়, পাহাড়ের চূড়ায় রহস্যময় মাচু পিচু
মেঘের কোলে হারানো ইনকাদের বিস্ময়, পাহাড়ের চূড়ায় রহস্যময় মাচু পিচু
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ