টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ১৫:২১আপডেট : ২৪ জুন ২০২৬, ১৫:২১

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে অজ্ঞাত যুবক (২২) নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড থেকে উড়াল সেতুর ওপরে ওঠার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, সকালে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন উড়াল সেতুর ওপরে ওঠার সিঁড়িতে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করে স্থানীয় জনতা। একপর্যায়ে তাকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
সাভার থানার সেই এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্তে পিবিআই
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
সর্বশেষ খবর
তিন বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অনুসন্ধানী সাংবাদিকতার কোর্স বাস্তবায়নের উদ্যোগ
তিন বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অনুসন্ধানী সাংবাদিকতার কোর্স বাস্তবায়নের উদ্যোগ
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
বদলে যাচ্ছে সরকারের অর্থবছর 
বদলে যাচ্ছে সরকারের অর্থবছর 
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস