মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা

বরিশাল প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৭

মোবাইল নম্বর ব্লক করে রাখায় বরিশালের মুলাদী সরকারি কলেজ প্রাঙ্গণে দুই ছাত্রীকে জুতাপেটার অভিযোগ উঠেছে সহপাঠীর বিরুদ্ধে। ওই দুই ছাত্রীকে ক্লাস থেকে ডেকে এনে কলেজের সামনে এই জুতাপেটা করেন সহপাঠী ও তার সঙ্গে থাকা বহিরাগতরা। 

এ ঘটনার বিচার দাবি করে শনিবার (১৭ অক্টোবর) ভুক্তভোগীরা অধ্যক্ষ এবং ইউএনও-এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ অধ্যক্ষ দেলোয়ার হোসেন লিখিত অভিযোগের বরাত দিয়ে জানিয়েছেন,  ভুক্তভোগী দুই ছাত্রীর সঙ্গে তাদের এক সহপাঠী ছাত্রীর বন্ধুত্ব ছিল। তারা একসঙ্গে কলেজে যাতায়াত করতেন। কয়েক দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে ভুক্তভোগী দুই ছাত্রী তাদের সহপাঠীর মোবাইল নম্বর ব্লক করে রাখে। 

তিনি জানান, এতে ক্ষুব্ধ হয়ে ওই সহপাঠী বৃহস্পতিবার অন্য এক সহপাঠীর মাধ্যমে তাদের শ্রেণিকক্ষ থেকে ডেকে নেয়। পরে ওই সহপাঠীর বড় বোনসহ কয়েকজন বহিরাগত তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অধ্যক্ষ বলেন, লিখিত অভিযোগে দুই ছাত্রী জানিয়েছে, অভিযুক্ত সহপাঠী এবং তার সঙ্গে থাকা বহিরাগতরা তাদের চুল ধরে টানাটানি করে। এ ছাড়া জুতা দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। তাদের প্রাণনাশের হুমকির পাশাপাশি কলেজে আসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উল্লেখ করেন ভুক্তভোগীরা।

এদিকে তাদের এই ভিডিও কে বা কারা  সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, কলেজ চত্বরে ওই দুই ছাত্রীসহ ৫-৬ তরুণী বাগবিতণ্ডায় লিপ্ত আছেন। এর একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। ভিডিওতে কয়েকজনকে দুই ছাত্রীর চুল ধরে টানতে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি স্পষ্টভাবে ফুটে ওঠে। সেখানে তাদের জুতা দিয়ে বেদম মারধর করার ভিডিও স্পষ্ট দেখা যায়।

নাম প্রকাশ না করা শর্তে কলেজের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মোবাইলে নম্বর ব্লক করে রাখার জন্য নয়, পূর্বে যে ঘটনা ঘটেছিল তার প্রতিশোধ স্বরূপ এ হামলা চালানো হয়। 

ভুক্তভোগীরা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য কলেজ অধ্যক্ষ ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। তা না হলে তাদের কলেজে আসা-যাওয়া নিরাপদ বলে মনে করছেন না।

অভিযুক্ত ছাত্রীর বোন অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, সেখানে যে হামলার ঘটনা ঘটেছে তা ওই দুই ছাত্রীর জন্যই হয়েছে। তারাই বাইরের লোকদের নিয়ে তাদের ওপর হামলা করার জন্য প্রস্তুত ছিল। এ বিষয় নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা হামলা চালালে প্রতিহত করতে গিয়ে এ ঘটনা ঘটে। আর যারা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তারা ওই ছাত্রীদের লোক বলে দাবি করেন তিনি। 

তিনি আরও বলেন, এ ঘটনার বিচার দাবি করে কলেজ অধ্যক্ষ ও ইউএনও-এর কাছে তারাও আবেদন করেছেন। তারাও এর সুষ্ঠু বিচার দাবি করেন।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম সরওয়ার বলেন, ছাত্রীদের মধ্যে যে সমস্যা হয়েছে তা সমাধানের দায়িত্ব কলেজের অধ্যক্ষকে দেওয়া হয়েছে। আশা করছি, তিনি বিষয়টি সুষ্ঠু সমাধান দিতে পারবেন। আমার জানামতে কলেজে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই সুষ্ঠু একটা সমাধান হবে।

মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, কলেজের ছাত্রীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠিত হয়েছে। কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই ঘটনার সমাধান দেওয়া সম্ভব হবে। আর এ ধরনের ঘটনা কলেজে আর না ঘটে সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
স্বামী-স্ত্রী পরিচয়ে নেন বাসা ভাড়া, গৃহবধূর লাশ রেখে উধাও কথিত প্রেমিক
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
সর্বশেষ খবর
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন