ফজরের নামাজে মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ১৩:১৬ আপডেট : ২৫ জুন ২০২৬, ১৩:২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে মোবাইল চুরির অভিযোগে পিটুনিতে মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৭টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে ওই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকায় ওসমান গনি বাড়ির মসজিদে ফজর নামাজের সময় মুসল্লিদের পকেট থেকে মোবাইল চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে পিটুনি দেয়। মারধরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে তাকে মৃত অবস্থায় মসজিদের সামনে সড়কে ফেলে রাখা হয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ হেফাজতে নিয়ে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহত শাহাদাৎ একই এলাকার শামসুল হকের ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় মিন্টু তালুকদার বলেন, এর আগে তার বিরুদ্ধে কয়েকটি চুরির অভিযোগ রয়েছে। সকালে শুনতে পাই সে মোবাইল চুরি করেছে এবং এলাকাবাসী তাকে পিটুনি দেয়। পরে এসে দেখি এখানে পড়ে আছে।

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ঘটনার পরপরই সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত শাহাদাৎ হোসেন পেশাদার চোর। এর আগেও তাকে চুরির ঘটনায় কয়েকবার গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি