নিখোঁজের ৫৩ দিন পর রান্নাঘরের ১০ ফুট মাটির নিচ থেকে লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ জুলাই ২০২৬, ১২:৫৯ আপডেট : ০১ জুলাই ২০২৬, ১২:৫৯

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৫৩ দিন পর আওলাদ হেসেন (৬০) নামে এক বৃদ্ধের লাশ সন্ধান মিলেছে বাড়ির পাশের রান্না ঘরের নিচে। ধারণা করা হচ্ছে, হত্যার পর সেখানে তাকে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়।

সিরাজদিখান থানার ওসি আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৯ মে আওলাদ হোসেন নিখোঁজ হন। ২৩ মে আওলাদ হোসেনের ভাই সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপরও দীর্ঘদিন ধরে তার খোঁজ মেলেনি। পরে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আওলাদ হোসেনের ভায়রা খায়ের বেপারীর বাড়ির রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রী নাজমা বেগম মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী সম্পত্তি লিখে নেয়ার জন্য আওলাদ হেসেনকে চাপ দেন। আওলাদ হোসেন সম্পত্তি স্ত্রীকে লিখে না দেওয়ায় পরিকল্পিতভাবে স্ত্রী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি