সমাবেশস্থলে বিস্ফোরণ মানেই পুলিশের ব্যর্থতা: নাহিদ ইসলাম

সাভার প্রতিনিধি
০৭ জুলাই ২০২৬, ০২:১১আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০২:১১

সাভারে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির পদযাত্রার সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটা মানেই পুলিশের ব্যর্থতা, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আমরা মনে করছি, আইনশৃঙ্খলাজনিত থেকে এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে।

সোমবার (৬ জুলাই) রাত ১১টার দিকে সাভার মডেল থানা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, পুলিশকে যদি দলীয়করণ করা হয়, পুলিশ এই ধরনের ঘটনায় আমাদের রক্ষা করতে পারবে না। কারণ পুলিশ রাজনৈতিক নির্দেশে তখন কাজটা করবে। এখন পুলিশ যদি ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারে, তবে বুঝবো পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। পুলিশ আমাদের বলছে, তাদের ইচ্ছা ছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ গ্রেফতার করতে পারছে কিনা, এটার ওপরই পরিষ্কার হয়ে যাবে পুলিশ বাংলাদেশে আসলে কতটা সুরক্ষা দিতে পারে। আমরা দেখেছি পুলিশ উপস্থিত ছিল। কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার পরে পুলিশের আমরা কোনও সক্রিয়তা দেখিনি। বোমা হামলার পরে কিছু পুলিশ এসেছিল, আমাদের রক্ষা করার চেষ্টা করেছে। কিছু পুলিশ চলে গেছে। তারা বলছে, চেষ্টা আছে।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, এখন আমরা দেখতে চাই, মুখে নয়, গ্রেফতার করার মাধ্যমে তাদের যে চেষ্টা আছে ন্যায়বিচার নিশ্চিত করা, সন্ত্রাসীদের গ্রেফতার করা, সাভার এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, এটা আমরা প্রমাণ পাবো যদি গ্রেফতার করতে পারে পুলিশ তখন।

তিনি বলেন, আমাদের এখন পর্যন্ত তিন জন আহতের খবর পেয়েছি। আমরা হাসপাতালে যাবো তাদের দেখতে। আমাদের জুলাই পদযাত্রা চলমান থাকবে। যা কিছু হোক, চলমান থাকবে।

এ সময় তার সঙ্গে মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদসহ এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের আগ মুহূর্তে বিদ্যুৎ চলে গেলো কেন?
সাভারে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে মধ্যরাতে শাহবাগে বিক্ষোভ
জাতির সঙ্গে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে সরকার: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
ডিবির অভিযানে বোমা হামলা, ছিনিয়ে নেওয়া হলো আসামি
ডিবির অভিযানে বোমা হামলা, ছিনিয়ে নেওয়া হলো আসামি
শূন্য হাতে বিদায় রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন
শূন্য হাতে বিদায় রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন
এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের আগ মুহূর্তে বিদ্যুৎ চলে গেলো কেন?
এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের আগ মুহূর্তে বিদ্যুৎ চলে গেলো কেন?
স্পেন-পর্তুগালের প্রথমার্ধ গোলশূন্য 
স্পেন-পর্তুগালের প্রথমার্ধ গোলশূন্য 
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল