ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেছে যুবকের কবজি

সাভার (ঢাকা) প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ২২:৪৩আপডেট : ১১ জুলাই ২০২৬, ২২:৪৩

সাভারের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে ওই যুবকের বাম হাতের কবজিসহ চারটি আঙুল উড়ে গেছে। শনিবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রনি সাভারের আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় ইমরানের বাড়িতে থেকে কেয়ারটেকারের কাজ করেন। প্রায় আট বছর ধরে ওই বাড়িতে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, শনিবার বিকাল ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় রনিদের থাকার ঘর থেকে বিকট শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। তারা সেখানে গিয়ে রনিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। রনির বাম হাতের আঙুলসহ কবজি পর্যন্ত রক্তাক্ত ছিল। ঘটনার সময় ওই ঘরে রনি একাই ছিলেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। 
 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ঘটনার সময় রনি বাসায় একা ছিলেন। তিনি ককটেল তৈরির চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয় এবং গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্রতায় রনির বাম হাতের চারটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন।’

ওসি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলের আলামত দেখে নিশ্চিত হওয়া গেছে, রুমের ভেতরে তিনি ককটেল-জাতীয় কিছু বানানোর সময় বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সদস্যরা আসছেন। তারা এসে তদন্ত করে ব্যবস্থা নেবে।’

/এএম/ 
সম্পর্কিত
বনভোজনের আনন্দযাত্রা থামলো সড়কে, ৩০ শিক্ষক-শিক্ষার্থী আহত
সড়কে ঝরলো কলেজের হিসাবরক্ষকসহ দুজনের প্রাণ
অটোরিকশা দুর্ঘটনায় আহত এলিনা শাম্মী
সর্বশেষ খবর
আমি কাঁদছি, বাঁচবো কিনা জানি না, মালিককে হোটেলে রেখে কোটি টাকা নিয়ে উধাও চালক
আমি কাঁদছি, বাঁচবো কিনা জানি না, মালিককে হোটেলে রেখে কোটি টাকা নিয়ে উধাও চালক
সরকারি এই কর্মকর্তা যেখানে যান সেখানেই লাগে ঝামেলা
সরকারি এই কর্মকর্তা যেখানে যান সেখানেই লাগে ঝামেলা
স্বর্ণ চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি 
স্বর্ণ চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি 
ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধ: ১১ বছরের বন্ধুর ছুরিকাঘাতে ৯ বছরের শিশুর মৃত্যু
ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধ: ১১ বছরের বন্ধুর ছুরিকাঘাতে ৯ বছরের শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন