সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ

সাভার প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ১৪:৫৭আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৪:৫৭

ঢাকার সাভারে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে এক দম্পতি দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে সাভার মডেল থানার মজিদপুর দিঘীরপাড় মসজিদবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভোরের দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন– কাওসার ও তার স্ত্রী রুবি। তারা দুজনই পোশাক কারখানার কর্মী। আগুনে কাওসারের শরীরের প্রায় ১০০ শতাংশ এবং রুবির শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

পুলিশ জানায়, নূর মোহাম্মদের মালিকানাধীন একটি দুইতলা ভবনের নিচতলার ভাড়া বাসায় থাকতেন ওই দম্পতি। রাতে ঘরের ভেতরে কয়েল জ্বালানোর সময় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দুজনই দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।

কায়সারের বাবা সীমান শেখ বলেন, তার ছেলে ও পুত্রবধূ একটি দোতলা ভবনের নীচতলায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তারা ঘরে মশার কয়েল ধরানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলছেন, আগুনে কায়সারের শরীরে ১০০ শতাংশ এবং তার স্ত্রী রুবির শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। পোড়ার পরিমাণ বেশি থাকায় তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের আইসিইউ নেওয়া হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।

/আরকে/
সম্পর্কিত
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
সর্বশেষ খবর
সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: চরমোনাই পীর
সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: চরমোনাই পীর
লিভারপুলের পর এবার জার্মানি, নতুন মিশনে ক্লপ
লিভারপুলের পর এবার জার্মানি, নতুন মিশনে ক্লপ
ফোনের নেশা কমাবে ফোনই! শিশুদের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে প্রযুক্তির কৌশল
ফোনের নেশা কমাবে ফোনই! শিশুদের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে প্রযুক্তির কৌশল
প্রাণনাশের হুমকিতে মেক্সিকো ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা
প্রাণনাশের হুমকিতে মেক্সিকো ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে