ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ১৮ লাখ টাকা নিয়ে গেলো কারা?

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
০১ আগস্ট ২০২৬, ২৩:৩০ আপডেট : ০১ আগস্ট ২০২৬, ২৩:৩০

নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় শনিবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে বন্দর উপজেলার ঢাকেশ্বরী কবরস্থানের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার বিকালে ভুক্তভোগী ব্যবসায়ী আলতাফ হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতপরিচয় তিন থেকে চার জনকে আসামি করা হয়। 

মামলার এজাহার থেকে জানা যায়, আলতাফ হোসেন তার ছোট ভাই শাহাদাত হোসেনের কাগজের ব্যবসার ব্যাংকিং লেনদেনের দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার বিকালে তিনি মদনপুরের ডাচ্-বাংলা ব্যাংকের একটি শাখা থেকে শেখ ফারাজ পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের একটি চেকের বিপরীতে ১৬ লাখ ৫০ হাজার টাকা তোলেন। তার সঙ্গে থাকা আরও দেড় লাখ টাকাসহ মোট ১৮ লাখ টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন। ঢাকেশ্বরী কবরস্থানের সামনে নেমে হেঁটে যাওয়ার সময় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের পোশাকসদৃশ কোটি পরা তিন থেকে চার জন আলতাফের পথ রোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে আলতাফ হোসেনের নামে মামলা আছে বলে দাবি করে। তিনি প্রতিবাদ করলে তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। 

পরে আলতাফ হোসেনকে হাত, পা ও চোখ বেঁধে হাতকড়া পরিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার ব্যাগে থাকা ১৮ লাখ টাকা, জাতীয় পরিচয়পত্র ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। ৪০ থেকে ৪৫ মিনিট বিভিন্ন স্থানে ঘোরানোর পর সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় লাঙ্গলবন্দ সেতুর নিচে তাকে ফেলে রেখে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‌‘ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার এবং লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।’

 

/এএম/ 
সম্পর্কিত
প্রাইভেটকারে গুলি করে ৩ কোটি টাকা লুট: ছাত্রলীগ নেতা গ্রেফতার
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে 
কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডিবি হেফাজতে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম