নারায়ণগঞ্জে অষ্টমী স্নানোৎসবে লাখো মানুষের ঢল

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
১৪ এপ্রিল ২০১৬, ১০:৪৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৫:১৯

নারায়ণগঞ্জে অষ্টমী স্নানোৎসবে লাখো মানুষের ঢল ‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ কর’ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণে ঘেরা জীবন থেকে পাপ মুক্তির বাসনায় নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে হিন্দু পুণ্যার্থীদের মহাষ্টমী স্নানোৎসব।

বৃহস্পতিবার ভোররাত ৩টা ২৪ মিনিট ৩২ সেকেন্ডে তিথি শুরু হওয়ার পর ভোর থেকে ঢল নামে নদে। এ দিন পহেলা বৈশাখ থাকায় দূর দূরান্ত থেকে আসা লোকজনদের ঢল ভোরেই বেশি লক্ষ্য করা গেছে। অনেকে বুধবার রাতেই ভীড় করে স্নান ঘাটগুলোতে। লগ্ন শেষ হবে বৃহস্পতিবার দিনগত (ঘড়ি অনুযায়ী শুক্রবার) রাত ২টা ৪৭ মিনিট ৭ সেকেন্ডে।

বাংলাদেশের বিভিন্ন এলাকা ছাড়াও পাশের দেশ ভারত, নেপাল থেকেও প্রচুর সংখ্যক লোকজন এসেছে। তবে গতবার গুজবে হুড়োহুড়িতে ১০ জনের প্রাণ যাওয়ার কারণে কিছুটা আতঙ্ক থাকায় এবার লোকজনের সংখ্যা কিছুটা কমতে পারে ধারণা আয়োজকদের।

নারায়ণগঞ্জে অষ্টমী স্নানোৎসবে লাখো মানুষের ঢল এদিকে, বৃহস্পতিবার সকালে বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে মোবাইল খোয়া যাওয়ার ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই হচ্ছে স্নানোৎসব।

জানা গেছে, পবিত্র নদ ব্রহ্মপুত্রে স্নানমন্ত্র পাঠপূর্বক নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ধান, দুর্বা, হরতকি, ডাব, আম্রপল্লব ইত্যাদি দিয়ে পিতৃকূলের উদ্দেশ্যে তর্পণ করবে ভক্তরা। মন্দিরগুলোতে ইতোমধ্যেই সাধু সন্ন্যাসীরা সমবেত হয়ে ভক্তিমূলক গান করছে।

আরও পড়তে পারেন: সূর্যোদয়ে ধ্বনিত হলো মানবতার মর্মবাণী

লাঙ্গলবন্দ স্নানোৎযাপন পরিষদের তথ্য ও যোগাযোগ উপ কমিটির আহ্বায়ক দিলীপ কুমার মণ্ডল বাংলা ট্রিবিউনকে জানান, বন্দর উপজেলার লাঙ্গলবন্দ থেকে সাবদি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জুড়ে ব্রহ্মপুত্র নদের ১৬টি ঘাটে জড়ো হয়ে তিথি হিসেব করে স্নান করবে লাখো পূণ্যার্থী। এ বছর লাঙ্গলবন্দে ১০ থেকে ১৫ লাখ পূণ্যার্থীর আগমন আশা করছেন।

তিনি আরও জানান, এবার শান্তিপূর্ণভাবেই স্নান হচ্ছে। আমাদের কাছে তেমন কোনও অভিযোগ আসে নাই। তবে বৃহস্পতিবার যেহেতু পহেলা বৈশাখ সেহেতু বিকালের পর ভিড় আরও বাড়ার সম্ভাবনা আছে।

আরও পড়তে পারেন: বৈশাখী সাজে শুভেচ্ছা জানালেন বার্নিকাট

বাংলাদেশ হিন্দু কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সদস্য রনজিৎ মোদক বাংলা ট্রিবিউনকে জানান, এবার ললিত সাধুর ঘাট, অর্নপূর্ণ ঘাট, রাজ ঘাট, কালীগঞ্জ ঘাট, মা কুঁড়ি সাধুর ঘাট, মহাত্মা গান্ধী ঘাট, বড় দেশ্বরী ঘাট, জয়কালি ঘাট, রক্ষাকালী ঘাট, প্রেম তলা ঘাট, চর শ্রীরাম ঘাট, সাবদি ঘাট, বাসনকালী ও জগৎবন্ধু ঘাটে স্নান করা হচ্ছে।

 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম