উল্টো পথে আসা গাড়ির জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ ঘণ্টা যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৬, ১১:৫৭আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১১:৫৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উল্টোপথে আসা গাড়ির কারণে প্রায় আড়াই ঘণ্টা যানজট লেগে ছিল। তবে গাড়ির জট কমিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজট দেখা দেয়।

জানা গেছে, সকালে মদনপুর ইপিলিয়ানের সামনে উল্টো পথে গাড়ি ঢুকে যাওয়ার কারণে চার লাইন হয়ে যাওয়া তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে যানজট পৌঁছে মেঘনা টোল প্লাজা পর্যন্ত।

দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর ইপিলিয়ানের সামনে উল্টোপথে গাড়ি আসায় যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের একাধিক টিমের চেষ্টায় ১০টার দিকে মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে আসে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
যানজটে আটকে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ
সর্বশেষ খবর
চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকেই পথ খুঁজে নেবো: ড. ইউনূস  
চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকেই পথ খুঁজে নেবো: ড. ইউনূস  
মহারাষ্ট্রে নিষিদ্ধ ‘অ্যানালগ পনির’, অমান্য করলেই কারাদণ্ড ও জরিমানা
মহারাষ্ট্রে নিষিদ্ধ ‘অ্যানালগ পনির’, অমান্য করলেই কারাদণ্ড ও জরিমানা
শহীদের নামে হবে এলাকার সড়ক-প্রতিষ্ঠান, প্রতিটি অপরাধের বিচার হবে: প্রধানমন্ত্রী 
শহীদের নামে হবে এলাকার সড়ক-প্রতিষ্ঠান, প্রতিটি অপরাধের বিচার হবে: প্রধানমন্ত্রী 
জুলাইয়ের গণ্ডি ছাড়িয়ে ট্রাইব্যুনালে বাড়ছে মানবতাবিরোধী অপরাধের মামলা
জুলাইয়ের গণ্ডি ছাড়িয়ে ট্রাইব্যুনালে বাড়ছে মানবতাবিরোধী অপরাধের মামলা
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব