মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
০৫ আগস্ট ২০২৬, ০৩:১৫আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৩:১৫

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়াকে অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং জুলাই হত্যার ঘটনায় ওবায়দুল মোকতাদিরসহ আওয়ামী লীগের অভিযুক্ত নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে হেফাজতে ইসলামের আহ্বানে কওমি ছাত্র ঐক্য পরিষদ।

এর আগে, জেলা শহরের কান্দিপাড়ায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আল্লামা সাজিদুর রহমান বলেন, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র, আলেম ও তৌহিদী জনতাসহ ১৫ জন শহীদ হয়েছেন। ওই হত্যাকাণ্ডের মূলহোতা মোকতাদির। তার বিচার নিশ্চিত করতে হবে। শুনেছি তিনি জামিন পাবেন। পরিষ্কার করে বলে দিতে চাই, তাকে জামিন দেওয়া হলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো।

তিনি বলেন, আমরা ২০০১, ২০১৩, ২০১৬, ২০২১ সালের হত্যাকাণ্ডের বিচার চাই। বর্তমান সরকারের প্রতি আহ্বান, সব দোষীর বিচার নিশ্চিত করুন। ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র-আলেমরা সবসময় রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; কিন্তু বাতিলের সঙ্গে কখনও আপস করেনি।

তিনি আরও বলেন, আল্লাহ জালিমকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। একদিন না একদিন তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করার চেয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ। তাই নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না।

ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, সিনিয়র সহসভাপতি বোরহান কাসেমী, সহসভাপতি মুফতি মারুফ কাসেমী, আল্লামা তানভীরুল হক সিরাজী, খতমে নবুওয়াত মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা ইকবাল সিরাজী, মুফতি জাকারিয়া খান, মুফতি ইউসুফ ভূঁইয়া ও মাওলানা বেলাল হোসাইন প্রমুখ।

/এএম/আইএএম/
সম্পর্কিত
হেফাজতের বিরুদ্ধে হিযবুত তাওহীদের বিক্ষোভ
মাদ্রাসায় যৌন নির্যাতনকে ধারাবাহিক অপপ্রচার বলছে হেফাজত
নতুন মেরুকরণের পথে কওমি ঘরানার ৭ ইসলামপন্থি দল, লাভবান হবে কারা?
সর্বশেষ খবর
‘এখনও দেখি টেবিলটা ফাঁকা, ঘরে নেই আদরের বাবা, এভাবে চলে যাবে বুঝি নাই’
‘এখনও দেখি টেবিলটা ফাঁকা, ঘরে নেই আদরের বাবা, এভাবে চলে যাবে বুঝি নাই’
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন: প্রধানমন্ত্রী
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন: প্রধানমন্ত্রী
ভিসা বাতিল হওয়া ৯৮৫ বাংলাদেশির তালিকা আমিরাত সরকারকে দিয়েছে দূতাবাস
ভিসা বাতিল হওয়া ৯৮৫ বাংলাদেশির তালিকা আমিরাত সরকারকে দিয়েছে দূতাবাস
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে