শিশু ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার আটক

চাঁদপুর প্রতিনিধি 
০৭ আগস্ট ২০২৬, ০৯:৩০আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯:৩০

চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার (৫৫) নামে এক কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান।

এর আগে বুধবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকায় ওই ঘটনা ঘটে। আটক সেলিম উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত তরিক উল্লার ছেলে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার এক প্রবাসী ব্যক্তির নির্মাণাধীন ৬ তলা ভবনে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিল সেলিম মজুমদার। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে শিশুটি তাকে দাদা বলে ডাকতো। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই শিশুটিকে চকলেট ও খাবারের প্রলোভন দেখাতো।

ঘটনার দিন শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের নিচতলার সিঁড়ির কক্ষ থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখেন তার মা। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি সেলিম মজুমদারের অপরাধের বিষয়টি তার মাকে জানায়। পরে ঘরে এনে পরীক্ষা করে শিশুটির শরীরে নির্যাতনের আলামত দেখতে পান স্বজনেরা।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সেলিম মজুমদারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/আরকে/
সম্পর্কিত
সাবেক সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
জুনিয়র সহকর্মীকে ধর্ষণ: দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক তেজপাল
ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার, আদালতে দাঁড়ায়নি কেউ
সর্বশেষ খবর
বগুড়ায় বাসচাপায় ৬ দিনমজুর নিহত, আহত ১৫
বগুড়ায় বাসচাপায় ৬ দিনমজুর নিহত, আহত ১৫
রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় ডিওমান্দে
রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় ডিওমান্দে
ওপেনএআই-অ্যান্থ্রপিককে টক্কর দিতে মেটার নতুন এআই কোডিং টুল
ওপেনএআই-অ্যান্থ্রপিককে টক্কর দিতে মেটার নতুন এআই কোডিং টুল
নারী এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে নেই ভারত-পাকিস্তান
নারী এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে নেই ভারত-পাকিস্তান
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি