নওগাঁয় নবজাতক চুরির ঘটনায় বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়

নওগাঁ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ১৫:৪৬ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৪৬

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তানের জন্মের পর একটি নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগ তোলে পরিবার। পরে একটি নবজাতক উদ্ধার করে সেটিকে নিখোঁজ ওই শিশু বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে সাত থেকে আট দিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারী ও তার স্বামীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, উদ্ধার হওয়া শিশুটি নিখোঁজ সেই নবজাতক কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির তারতা গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মলিনা (৪০) নামের এক নারী ও তার স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আটক নারী প্রথমে নিজেকে প্রসূতি বললেও পরবর্তীতে স্বীকার করেছেন যে তিনি শিশুটিকে সংগ্রহ করেছেন। উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা শতভাগ নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতে থাকবে। শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হলো এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে আমাদের তদন্ত চলছে।

এদিকে এ ঘটনার সূত্রপাত ৫ নভেম্বর। ওই দিন নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির অস্ত্রোপচার হয়। পরিবারের অভিযোগ, একটি আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে যমজ সন্তান থাকার তথ্য থাকলেও অস্ত্রোপচারের পর তাদের হাতে একটি কন্যাশিশু তুলে দেওয়া হয়। অপর নবজাতকের বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। এ ঘটনায় নবজাতকের বাবা শান্ত ইসলাম নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

পরিবারের দাবি, অস্ত্রোপচারের আগে করা দুটি আলট্রাসনোগ্রাম প্রতিবেদনের একটিতে গর্ভে যমজ সন্তান থাকার তথ্য উল্লেখ ছিল। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতি এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও তোলেন।

তবে সিজারিয়ান অস্ত্রোপচার করা চিকিৎসক, ক্লিনিকের মালিক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা ৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে নবজাতক নিখোঁজের অভিযোগের বিষয়ে দ্বিমত পোষণ করেন। তাদের দাবি, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল। আলট্রাসনোগ্রাম প্রতিবেদনের একটি ভুল ছিল। সেখানে যমজ সন্তানের তথ্য আসার বিষয়টি তদন্ত করা প্রয়োজন।

/আরএইচ/
সম্পর্কিত
ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার
যশোরে এবার বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
গোপালগঞ্জে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মহাসড়কে আগুন
সর্বশেষ খবর
৮৯ রানে অলআউট ভারত, এর কম স্কোর আর কতবার করেছিল দলটি?
৮৯ রানে অলআউট ভারত, এর কম স্কোর আর কতবার করেছিল দলটি?
জাতীয় সংসদে মন্ত্রী-এমপিরা অসত্য তথ্য দিলে কী হয়?
জাতীয় সংসদে মন্ত্রী-এমপিরা অসত্য তথ্য দিলে কী হয়?
বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা
বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা
আবাহনীর সেই অপরাজিত চ্যাম্পিয়ন দলের সদস্য মহেন্দ্র পালা আর নেই
আবাহনীর সেই অপরাজিত চ্যাম্পিয়ন দলের সদস্য মহেন্দ্র পালা আর নেই
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল