প্রথমে সন্তান এরপর স্ত্রী, এবার মারা গেলেন পরিবারটির শেষ ব্যক্তিও

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০২৬, ১৪:৪১আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৪:৪১

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্ত্রী-সন্তানের পর রাজমিস্ত্রি মাইদুলও (২৪) মারা গেছেন। এতে এই পরিবারের আর কেউ বেঁচে রইলেন না।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মাইদুলের মৃত্যু হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, মাইদুলের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে গত শনিবার সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইদুলের ৮ বছর বয়সী শিশু সন্তান মারুফ। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইদুলের স্ত্রী বিউটি (২৪)। তার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

প্রসঙ্গত, শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের ভেতরে থাকা মাইদুল, তার স্ত্রী বিউটি ও ছেলে মারুফ দগ্ধ হয়। আগুনে ঘরের আসবাবপত্রও পুড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে রাজমিস্ত্রি মাইদুল তার স্ত্রী সন্তান নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের বন্দর কুড়িপাড়া চাপাতলী এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি নাটোরে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, টিনশেড ঘরের পাশের রান্নাঘরে তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে দীর্ঘ সময় ধরে গ্যাস জমে ছিল। পরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

/এফআর/
সম্পর্কিত
সৌদিতে আগুনে একসঙ্গে স্বজনহারা ১২ পরিবার, নওগাঁয় ঘরে ঘরে কান্না
সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু: পরিবার পাবে ‘বিশেষ অনুদান’
একই ঘরে ছিলেন ১৭ জন, যেভাবে ভাগ্যক্রমে বেঁচে আছেন শুধু একজন 
সর্বশেষ খবর
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু
ব্যারিস্টার সালমা সোবহান: অধিকারের পক্ষে দাঁড়ানো এক সাহসী নাম
ব্যারিস্টার সালমা সোবহান: অধিকারের পক্ষে দাঁড়ানো এক সাহসী নাম
বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
‘তাইওয়ান কোনও দেশ নয়, চীনের অবিচ্ছেদ্য অংশ’
‘তাইওয়ান কোনও দেশ নয়, চীনের অবিচ্ছেদ্য অংশ’
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো