নারায়ণগঞ্জে কেমিক্যাল কারখানার গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০২৬, ২০:৩৩আপডেট : ১১ আগস্ট ২০২৬, ২০:৩৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি কেমিক্যাল কারখানার গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে সানারপাড় এলাকায় মেসার্স হেদায়েত এন্টারপ্রাইজ নামের কেমিক্যাল কারখানার গোডাউনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে ওই কেমিক্যাল কারখানার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চার পাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে, গোডাউনে গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের ডিব্বা কাটার সময় ঘর্ষণে স্পার্ক তৈরি হয়। ওই স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব হবে।’

/এএম/ 
সম্পর্কিত
প্রথমে সন্তান এরপর স্ত্রী, এবার মারা গেলেন পরিবারটির শেষ ব্যক্তিও
সৌদিতে আগুনে একসঙ্গে স্বজনহারা ১২ পরিবার, নওগাঁয় ঘরে ঘরে কান্না
সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু: পরিবার পাবে ‘বিশেষ অনুদান’
সর্বশেষ খবর
প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত
প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত
এনটিআরসিএ নিয়ে কী হচ্ছে?
এনটিআরসিএ নিয়ে কী হচ্ছে?
জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসি সদস্যের
জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসি সদস্যের
এবার কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক
এবার কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি