এদেশের মানুষের উন্নয়ন শুধু বিএনপিই করতে জানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি 
১৫ আগস্ট ২০২৬, ০১:৩৯আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০১:৩৯

এদেশের মানুষের উন্নয়ন শুধুমাত্র বিএনপিই করতে জানে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সরকারের পক্ষেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে। 

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় বিএনপির আয়োজনে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় ছিল , ওই সময়ে কোনও ধর্ম বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন দেশের মানুষের উন্নয়নের সুযোগ এসেছে। আপনাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের ভবিষ্যতের জন্য প্রত্যেকটি ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। এখানে উন্নতমানের মাদ্রাসা হবে। ছোট ছোট ছেলেমেয়েরা যাতে উন্নতমানের শিক্ষা পায়, সে ব্যবস্থাও করা হবে। 

এ সময় তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, আগামী পাঁচ বছর আল্লাহ সহায় হলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নই হবে আমাদের একমাত্র লক্ষ্য। 

ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী  
সিঙ্গাপুরে প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধাদের’ সম্মাননা প্রদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
গাজীপুরে একদিনে ৩ জনের লাশ উদ্ধার
গাজীপুরে একদিনে ৩ জনের লাশ উদ্ধার
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা 
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা 
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ভিডিও দেখে শনাক্ত করে ব্যবস্থা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ভিডিও দেখে শনাক্ত করে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি