পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, ১৪:৪১ আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৪:৪১

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে শিশুটির বাবা বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম জজ মিয়া (৫৫)। তিনি উপজেলার একটি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে শিশুটি বাড়ির পাশের জমিতে লাকড়ি শুকাতে যায়। জজ মিয়া তখন তার মুখে গামছা পেঁচিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে ঘটনাটি মীমাংসার প্রস্তাব দেন বলে অভিযোগ। তারা শিশুটির বাবাকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলেন এবং অভিযুক্ত জজ মিয়াকে ছাড়িয়ে নিয়ে যান।

শিশুটির বাবা বলেন, ‘জজ মিয়া আগেও এলাকায় এমন ঘটনা ঘটিয়েছে। ৫০ হাজার টাকার বিনিময়ে মামলা না করার জন্য আমাদের নানাভাবে সামাজিক চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু আমি এই প্রস্তাবে রাজি হইনি। এখন অভিযোগ দেওয়ায় জজ মিয়ার লোকজনেরা আমাদের হুমকি দিচ্ছে।’

লিখিত অভিযোগ পাওয়ার কথা জানান কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন। তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুটির শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পরীক্ষা শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি