বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

জাবি প্রতিনিধি 
১৬ আগস্ট ২০২৬, ০২:৩০ আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০২:৩০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অব্যাহতিপ্রাপ্তরা হলেন—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এহতে শিমুল হক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ফয়েজ হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাবি শাখার এই দুই সদস্যকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

শাখা ছাত্রদলের সূত্রে জানা যায়, অব্যাহতিপ্রাপ্ত এই দুই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানের ছবি শেয়ার করেছিলেন। দলীয় আদর্শ ও নীতিবিরোধী এই কর্মকাণ্ডের কারণেই তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে অব্যাহতিপ্রাপ্ত ফয়েজ হাওলাদারের ফেসবুকের গত ৬ জুলাইয়ের এক পোস্টে দেখা যায় তিনি ঘোষণা দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

/এএম/
সম্পর্কিত
জাকসু নির্বাচনের প্রার্থী সেই ছাত্রদল নেত্রীর পদত্যাগ, বললেন রাজনৈতিক পরিবেশের কথা
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি করে বহিষ্কার ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
ফেসবুকে প্রেম, বিয়ে করতে চীন থেকে ঠাকুরগাঁওয়ে এসেছেন প্রেমিক
ফেসবুকে প্রেম, বিয়ে করতে চীন থেকে ঠাকুরগাঁওয়ে এসেছেন প্রেমিক
মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে: অর্থমন্ত্রী
মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে: অর্থমন্ত্রী
ব্যবসায়ীরা বলছেন সংকট নেই, বাজারে মিলছে না এলপিজি 
ব্যবসায়ীরা বলছেন সংকট নেই, বাজারে মিলছে না এলপিজি 
মওদুদী ভারতের দালাল, বাংলার মাটিতে তার দলের স্থান হবে না: ভূমিমন্ত্রী
মওদুদী ভারতের দালাল, বাংলার মাটিতে তার দলের স্থান হবে না: ভূমিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন