প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, জামায়াতের আরেক নেতা বহিষ্কার

ফরিদপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৬, ২৩:৪১ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ২৩:৪১

ফরিদপুরের বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) পৌর জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট ওয়ার্ডের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত মো. ইনামুল মোল্যা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তদন্তে সত্যতা প্রমাণিত হলে স্থায়ীভাবে তাকে অব্যাহতি দেওয়া হবে বলে জানানো হয়।

দলীয় সূত্রে জানা যায়, ইনামুল মোল্যা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের আমির ছিলেন। তিনি ওই ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি তাদের পরকীয়ার সম্পর্কের কথা উভয় পরিবারসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে ইনামুল মোল্যার মোবাইল নম্বরে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। তার  মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইনামুল মোল্যার কর্মস্থল হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম বলেন, ‌‘গত দুই দিন আগে ওই নারীর স্বামী প্রবাস থেকে আমাকে ফোনে জানান, ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক আছে। ইনামুল যেহেতু এই প্রতিষ্ঠানে চাকরি করেন সেক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়টি আমার জানা নেই বলে ওই নারীর স্বামীকে জানানো হয়। এরপর থেকে আত্মগোপনে আছেন ইনামুল।’

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, ‘প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগের ভিত্তিতে ইনামুলকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্তে সত্যতা প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কারও ব্যক্তিগত অপকর্ম বা খারাপ কর্মকাণ্ডের দায় দল নেবে না।’

/এএম/ 
সম্পর্কিত
গুরুতর অভিযোগ প্রমাণিত, এনসিপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
শরীয়তপুরে ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি