এই মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, ব্যাংকিং লেনদেনও করা যাবে: প্রতিমন্ত্রী নুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৬, ১৮:৫২আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৮:৫২

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘এই মাসের শেষের দিকে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এই কার্ড এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ব্যাংকিং লেনদেনসহ দেশ-বিদেশে বিভিন্ন সরকারি সেবা পাওয়ার সুযোগ থাকবে।’

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের অডিটরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘প্রবাসী কার্ড এটিএম কার্ডের মতো কাজ করবে। এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং লেনদেন করা যাবে। প্রবাসীরা দেশে ফিরে এলে বিভিন্ন সমস্যা সমাধানে কার্ডটি কাজে লাগবে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন। প্রবাসী কার্ড চালু হলে পর্যায়ক্রমে দেশের সব প্রবাসীকে এর আওতায় আনা হবে। বর্তমানে যারা বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন, তাদের এই কার্ড দেওয়া হবে। আর যারা ইতোমধ্যে বিদেশে অবস্থান করছেন, তাদের সংশ্লিষ্ট দেশের বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে কার্ড পৌঁছে দেওয়া হবে।’

দেশে সাম্প্রতিক বিদ্যুৎ সংকট প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, ‘কিছুদিন আগে বিদ্যুৎ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, তা নিয়ে বিরোধীদল বিভিন্নভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে সরকারের বিরুদ্ধে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করেছে। রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে সবাইকে বুঝতে হবে, রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশে নিজস্ব গ্যাসের মজুত সীমিত। বিদেশিদের কারিগরি সহায়তায় বিদ্যুৎ উৎপাদন করা হলেও বিদ্যুৎ উৎপাদনে কয়লা ও গ্যাসের প্রয়োজন হয়, যা বিদেশ থেকে ডলারে আমদানি করতে হয়। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে লুটপাট ও অর্থপাচারের কারণে দেশে বৈদেশিক মুদ্রার সংকট তৈরি হয়েছে। তাই প্রয়োজনীয় পণ্য আমদানির পাশাপাশি জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ পণ্য কেনার বিষয়েও ভারসাম্য রাখতে হচ্ছে।’

আলোচনা সভায় উদ্বোধক ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু। মুন্সীগঞ্জ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে সভা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সৌরভ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব চৌধুরী।

এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক, দফতর সম্পাদক মোহাম্মদ আলী তোহা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল, সাধারণ সম্পাদক রোমান হোসেন, জেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্যসচিব মনসুর আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সেতু উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক অনুদান তুলে দেন নুরুল হক নুর।

/এএম/ 
সম্পর্কিত
কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
লন্ডনে বাংলাদেশি মাছুমকে কেন হত্যা?
সর্বশেষ খবর
ঈদে মিলাদুন্নবীতে থাকছে যেসব আয়োজন
ঈদে মিলাদুন্নবীতে থাকছে যেসব আয়োজন
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে জোরালো অভিযানে ডিএমপি
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে জোরালো অভিযানে ডিএমপি
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক