ইয়াবাসহ দুই নারী মেম্বার গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৬, ১১:৫৩আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১১:৫৩

রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী মাজবাড়ীর সংর‌ক্ষিত দুই নারী ইউপি সদস‌্যকে (নারী মেম্বার) গ্রেফতার ক‌রে‌ছে জেলা গোয়েন্দা পুলিশ (ডি‌বি)। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী ডি‌বি পুলিশের ওসি মফিজুল ইসলাম বিষয়‌টি নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখসহ সঙ্গীয় অফিসার ও সদস্যরা বিকালে জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

গ্রেফতাররা হলেন- কালুখালীর মোহনপুরের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী হামিদা খাতুন (৪৭)। মাজবাড়ীর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর এবং চর কুলটিয়ার সংর‌ক্ষিত ওয়ার্ডের মেম্বার। কদর আলী মন্ডলের স্বামী সাজেদা বেগম (৪০)। তিনি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংর‌ক্ষিত ওয়ার্ডের মেম্বার।

মাজবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষদের দুই নারী মেম্বার ইয়াবাসহ গ্রেফতার হ‌য়ে‌ছে বিষয়‌টি শুনেছেন। কিন্তু প্রশাস‌নিকভা‌বে এখনও তা‌কে কিছু জানা‌নো হয়নি।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ
গভীর রাতে ঘরে ঢুকে প্রেমিকার হাতের কবজি বিচ্ছিন্ন করলেন প্রেমিক
এমপির গাড়িতে হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
ছয় মাসে পুলিশ গ্রেফতার করেনি এমন অপরাধী পাওয়া যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছয় মাসে পুলিশ গ্রেফতার করেনি এমন অপরাধী পাওয়া যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
কাউন্টিতে খেলতে চেয়েছিলেন শরিফুল, বিসিবির ‘না’
কাউন্টিতে খেলতে চেয়েছিলেন শরিফুল, বিসিবির ‘না’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ
গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার
গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’