খুলেছে লেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৬, ০৯:৫০আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৯:৫০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে মহাসড়কের এই অংশে যান চলাচল স্বাভাবিক থাকার তথ্য জানা গেছে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ার চর এলাকায় মহাসড়কের ঢাকামুখি অংশে বড় গর্ত তৈরি হওয়ায় সেখানে জরুরি ভিত্তিতে মেরামত ও সংস্কার কাজ শুরু করা হয়েছে। এতে আষারিয়ার চর এলাকায় মহাসড়কের প্রায় পাঁচ মিটারজুড়ে থাকা গর্তে মাইক্রো কংক্রিট ঢালাই দেওয়া হয়েছে। এ কারণে শুক্রবার ভোর থেকে শনিবার (২৯ আগস্ট) ভোর পর্যন্ত মহাসড়কের একটি লেন বন্ধ রাখা হয়েছিল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় শুক্রবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে, এতে মহাসড়কে গাড়ির ধীর গতি তৈরি হয়। তবে রাত ১২টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

সোনারগাঁ মোগরাপাড়া এলাকার যাত্রী ইমরান হোসেন বলেন, রাত ১২টার দিকে আমি মহাসড়ক দিয়ে গন্তব্যস্থলে ছুটে গিয়ে, সে সময় কোন যানজট দেখতে পাইনি।

ট্রাকচালক রবিন মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে কিছুটা যানজট ছিল। এরপর ধীরে ধীরে যানজট বাড়তে থাকে। তবে গভীর রাতে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, এখন মহাসড়কে কোনও যানজট নেই, যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুটি লেনেই গাড়ি চলাচল করছে।

তিনি আরও বলেন, আষারিয়ার চর ব্রিজ এলাকায় সংস্কার কাজের জন্য শুক্রবার একটি লেনে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। এতে যানবাহনের চাপ বেড়ে গিয়ে গাড়ির ধীরগতি সৃষ্টি হয়। তবে সংস্কার কাজ শেষে ওই লেনটি খুলে দেয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরে ৫৪৮ দুর্ঘটনা, প্রাণ গেলো কত জনের?
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
সর্বশেষ খবর
আইনি বিপাকে সেলেনা গোমেজ: বিজ্ঞাপনের প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকার জালিয়াতি? 
আইনি বিপাকে সেলেনা গোমেজ: বিজ্ঞাপনের প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকার জালিয়াতি? 
আজও চুয়াডাঙ্গা থেকে চলছে না কোনও বাস
আজও চুয়াডাঙ্গা থেকে চলছে না কোনও বাস
সোশ্যাল মিডিয়া কি ক্যারিয়ার হিসেবে সম্ভাবনাময়ী?
সোশ্যাল মিডিয়া কি ক্যারিয়ার হিসেবে সম্ভাবনাময়ী?
বাড়তে থাকা স্বর্ণের দামে এবার বড় পতন
বাড়তে থাকা স্বর্ণের দামে এবার বড় পতন
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’