মৃত ভ্রুণসহ দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

সাভার প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬

ঢাকার সাভারের আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকায় একটি বহুতল আবাসিক ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে পাঁচ মাস বয়সী শিশুর মৃত ভ্রুণসহ আলমগীর হোসেন ওরফে আলম (৪২) ও তার স্ত্রী নাজমা আক্তারের (৩৩) মরদেহ উদ্ধারের ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। নাজমার বোন শাপলা বেগম বাদী হয়ে রবিবার আশুলিয়া থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মামলায় অজ্ঞাত আসামিদের আসামি করা হয়েছে। যেহেতু কক্ষটি তালাবদ্ধ ছিল আমরাও ঘটনাটিকে প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছি। বিভিন্ন ক্লুকে সামনে রেখে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের পুলিশের কয়েকটি টিম এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছেন। তবে এখনও কাউকেই আটক করা সম্ভব হয়নি।

এর আগে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মৃত ভ্রুণসহ পান ওই দম্পত্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। কক্ষটিতে তার ভাড়া থাকতেন। তালাবদ্ধ কক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় দুর্গন্ধ বের হতে দেখে বাড়ির মালিককে খবর দেন প্রতিবেশী ভাড়াটিয়ারা। পরে মালিকের উপস্থিতিতে কক্ষের তালা ভেঙে ভেতরে দুটি মরদেহ ও পাশে একটি শিশুর ভ্রুণ পড়ে থাকতে দেখেন তারা।

/আরকে/
সম্পর্কিত
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
সর্বশেষ খবর
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন