নরসিংদীর মাধবদীর গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদ্রাসা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে মাদ্রাসার শিক্ষক মিলনায়তন থেকে এ বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
মাধবদী থানার ওসি কামাল হোসেন জানান, মাধবদীর গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে একটি বোমা সদৃশ বস্তু আছে বলে একজন আমাদের ফোন দেয়। ঘটনাস্থলে গিয়ে লাল স্কচটেপে মোড়ানো অবস্থায় ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করি। সেটি ওই মিলনায়তন কক্ষেই পানিতে ডুবিয়ে রাখি এবং কক্ষটি নিরাপত্তার স্বার্থে তালাবদ্ধ করে রাখা হয়েছে।
তিনি আরও জানান, তবে এটা বোমা কি না সেটা নিশ্চিত করার জন্য এবং এটাকে নিষ্ক্রিয় করার জন্য এক্সপার্ট খবর দেওয়া হয়েছে।









