মুন্সীগঞ্জে ইউপি নির্বাচনের আ.লীগের বিদ্রোহী প্রার্থী গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৬, ২২:৫২আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ২২:৫৭

গ্রেফতার মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সদ্য আওয়ামী লীগে যোগদানকারী গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ২০ থেকে ২২ জন সমর্থককেও গ্রেফতার করা হয়েছে।
জেলা ডিবি পুলিশের ওসি আবুল কালাম চেয়ারম্যান প্রার্থী মোস্তফাসহ অন্যদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গোলাম মোস্তফা বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদান করেন। তবে আওয়ামী লীগে যোগদান করেও তিনি দলীয় মনোনয়ন পাননি। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।
জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানিয়েছেন, গত ১২ এপ্রিলের একটি সহিংসতার ঘটনায় সদর থানায় দায়ের করা মামলায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফাসহ বাকিদের গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর লোকজন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, জেলা তরুণ লীগের সভাপতি মৃদুল দেওয়ান ও স্থানীয় সংসদ সদস্য মৃনাল কান্তি দাসের ভাতিজা আদর দাসসহ ছয় জনকে পিটিয়ে আহত করে।

এছাড়া ওই দিন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার মালিকানাধীন কিংফিশার নামে একটি জাল তৈরির ফ্যাক্টরি থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

/এনএস/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম